প্রযুক্তি এবং জীবন বর্তমান বিশ্বে মানব জীবন প্রর্তক্ষ কিংবা পরোক্ষ দুভাবেই টেক এর উপর নির্ভরশীল এবং এই নির্ভরশীলতা প্রতিনিয়ত বেড়েই চলেছে । দৈনন্দিন জীবনে যোগাযোগ থেকে শুরু করে সর্বক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বিদ্যমান, পরিসংখ্যান অনুযায়ি সমগ্রবিশ্বে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ বিলিয়নেরও বেশি এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪৯% এরও বেশী মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছে। মানবজীবনে ইন্টারনেট এর ব্যাবহার একটি অভূতপূর্ব বিবর্তন নিয়ে এসেছে, মাছ মাংস থেকে শুরু করে যেকোন খাদ্য দ্রব্য কিংবা আসবাবপত্র ইলেকট্রিক গ্যাজেট সবকিছুই খুব সহজেই হাতের মুটোয় পেতে পারেন ইন্টারনেট সার্ভিস ব্যবহার করার মাধ্যমে, মোটকথা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যেকোন পন্য, সেবা অথবা তথ্য যেকোনকিছুই ইন্টারনেট জগতে পাওয়া যায় এছাড়াও রয়েছে ব্যবসা এবং চাকরির বি...